স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করছি।
নিজেদের কিছু কথা জেনে নিই।
আমাদের সবারই মোটামুটি বিশ্বব্যাংক ও আইএমএফ সম্বন্ধে কিছু ধারনা আছে। উভয় প্রতিষ্ঠানই বিভিন্ন দেশকে ঋণ দেয়।
আজ আসুন বাংলাদেশের স্বাধীনতার মাসে জেনে নিই আই এম এফ (International Monetary Fund) যে তাদের ২০২০ সালে বিশ্বে ১৮৭ দেশের মাথা পিছু আয়ের একটি তালিকা প্রকাশ করেছে তাতে সার্কভুক্ত ও তার প্রতিবেশি দেশের মাথা পিছু আয়ের কার কি অবস্থান।
১। মালদ্বীপ - ১২৪৬৪ ডলার (বিশ্বে স্থান ৫৬তম)
২। শ্রীলংকা - ৩৬৯৮ ডলার (১১৩তম)
৩। ভুটান - ৩৪৩১ ডলার (১১৬তম)
৪। বাংলাদেশ - ২০৬৪ ডলার (১৩৮তম)
৫। ভারত- ১৮৭৭ ডলার (১৪১তম)
৬। মিয়ানমার - ১৩৩৩ ডলার (১৫২তম)
৭। পাকিস্তান - ১১৩০ ডলার (১৫৪তম)
৮। নেপাল - ১১১৬ ডলার (১৫৫তম)
৯। আফগানিস্তান - ৪৯৯ ডলার (১৮১তম)
এখানে আমাদের নতুন প্রজন্মের অবগতির জন্য একটি তথ্য বলতেই হয় এই যে, ১৯৭২ সালে যুদ্ধবিধ্বস্ত আমাদের বাংলাদেশের মাথাপিছু আয় ছিল মাত্র ৯৪ ডলার। অবস্থান ছিল বিশ্বে ৫টি হতদরিদ্র দেশের একটি। স্বাধীনতা আদায় করেছি বলেই আজ কিন্তু এই জায়গায় আসতে পেরেছি।
তালিকায় দেখছেন সার্কভুক্ত দেশে মাথাপিছু আয়ে পাকিস্তান ও নেপালের মধ্যে কি তীব্র প্রতিদ্বন্দ্বিতায় না চলছে। কিন্তু বাংলাদেশ অনেক উপরে। দিন দিন এদের ধরাছোঁয়ার বাহিরে।

0 Comments