একি আমাদের দেশ প্রেম, দেশের মানুষ যখন ভারতের পক্ষ হয়ে দেশের বিরুদ্ধে যায়,


বৃটিশরা আমাদেরকে দুইশো বছর গোলাম বানিয়ে রেখে যে দুঃশাসন আর লুটপাটের ইতিহাস তৈরি করেছিলো তা আমরা সবাই জানি।

কলম্বিয়া ইউনিভার্সিটির প্রেসে প্রকাশিত একটি প্রবন্ধে ভারতের প্রখ্যাত অর্থনীতিবিদ উৎস পটনায়েক দাবী করেন, এই দুইশো বছরে বৃটিশরা সে সময়ের ৪৫ ট্রিলিয়ন ডলারেরও বেশি সম্পদ লুট করেছিলো!

তাদের সেই দুঃশাসনের কুখ্যাত ইতিহাসের কারণে ভারতীয় উপমহাদেশের মানুষ আজও তাদেরকে ঘৃণা করে। 

কিন্তু ঠিক একই কারণে বৃটিশরা তাদেরকে শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে স্বরণ করে! কারণ লুটের সম্পদ দিয়ে তারা নিজেদের দেশকে পৃথিবীর বুকে মাথা উচু করে দাড় করিয়েছিলো।


বৃটিশদের পর পাকিস্তানিরা আমাদেরকে প্রায় ২৪বছর পরাধিনতার শৃঙ্কলে আবদ্ধ করে রেখেছিলো। এই ২৪বছরে তারা বাঙালীর উপর যে লুটপাটের রাজত্ব কায়েম করেছিলো, যে বৈষম্য লুট খুন হত্যা ধর্ষন তারা বাঙালির উপর চালিয়েছিলো তা শোনলে মানুষ আজো আঁতকে উঠে। অথচ পাকিস্তানের মানুষ তাদের এই লুটপাটের ইতিহাসের জন্য গর্ববোধ করে। কারণ তাদের এই লুটপাট নিজেদের দেশের স্বার্থে।


স্বাধিনতার পর থেকে ভারত বিভিন্নভাবে আমাদেরকে নিজেদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে, আমাদের উন্নতিতে বাধা দিয়েছে, আমাদের স্বার্থকে হরন করার চেষ্টা করেছে। এসব কারণে আমরা ভারতকে ঘৃণা করলেও ঠিক একই কারণে সেদেশের জনগন তাদেরকে স্বমর্থন দেয়! কারণ আমাদের প্রতি তাদের এই মোড়লগীরি তাদের দেশের স্বার্থে।


অথচ আমরা নিজদেশের সম্মানকে লাঞ্চিত করে অন্যদেশকে সম্মানিত করি। আমাদের জাতীতেই জন্ম নিয়েছে মীরজাফররা রাজাকার আদলবদররা। আমরা নিজ দেশের স্বার্থকে বিসর্জন দিয়ে অন্যদের স্বার্থ প্রতিষ্টা করি! 


ভারত পাকিস্তান তুরস্কের স্বার্থকে আমরা ঢালাউ ভাবে প্রচার করলেও নিজদেশের উন্নতিতে আমাদের হিংসাত্মক মনোভাবের বিস্ফোরন ঘরে। 

নিজদেশের ক্রিকেট ম্যাচে যখন অন্য দেশের হয়ে তালি দিই তখন বড্ড লজ্জা হয়।

Post a Comment

0 Comments