আবারও বিদ্ধস্ত হল Indian Air Force এর MiG-21
ভারতীয় পত্রিকার খবর অনুযায়ী বুধবার সকালে কমব্যাট ট্রেনিং চলাকালীন টেক অফ করার পর দুর্ঘটনাটি ঘটে। মাঝ আকাশ থেকে ভেঙে পড়ে বিমানটি।
এই দূর্ঘটনার ফলে বিমানে থাকা পাইলট গ্রুপ ক্যাপটেন এ. গুপ্তা নিহত হয়েছেন।
Indian Air Force বিবৃতিতে বলা হয়েছে, " ঘটনায় ভারতীয় বায়ুসেনা গভীর শোক প্রকাশ করেছে এবং পরিবারের সদস্যদের পাশে আছি আমরা। দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য আদালতকে তদন্তের আদেশ দেওয়া হয়েছে।"

0 Comments