বিখ্যাত মনীষীর কিছু উক্তি

 ভুল করা মানুষের স্বভাব। প্রত্যেকটা লোকই ভুল করে। কেউ ভুলটা স্বীকার করে কেউ করেনা। কেউ ভুল থেকে শেখে কেউ শেখেনা।

ভুল নিয়ে মনিষীদের কিছু বানী আমরা এক নজর দেখে নিতে পারি।

০১। দুঠি জিনিস অসীম, মহা বিশ্ব আর মানুষের অজ্ঞতা।  যে কখনও ভুল করেনি সে কখনও নতুন কিছুর জন্য চেষ্টাও করেনি।   - আলবার্ট আইনষ্টাইন।

০২। ভুল করা দোষের কিছু নয়। সবচেয়ে বড় দোষ হলো এক ভুল বারবার করা। এতে ভুলের জন্য অনুশোচনা করার অভ্যাস কমে যায়।সবচেয়ে বড় গুন হলো, ভুল করেই তা বুঝতে পেরে নিজেকে শুধরে নেওয়া। প্রত্যেক সমস্যারই একটা সমাধান আছে। আর সেই সমাধানটা হলো ভুল।  --  ইতালীয় সাহিত্যিক উমবেকতো।

০৩। সত্যকে ভালবাসো কিন্তু ভুলকে ক্ষমা করো।- ভলতেয়ার।

০৪। সাফল্য উদযাপন করা ভাল কিন্তু ব্যর্থতা বা ভুল থেকে শিক্ষা নেওয়া বেশি গুরুত্বপুর্ন। -- বিল গেটস্ ।

০৫। ইশ্বর একজন ব্যাক্তির শেষ দিনের আগে বিচার করেন না। আপনি আমি কেন তা করতে যাবো। - ডেল কার্নেগী।

০৬। অর্ধেকটা জীবন হারিয়ে যায় অন্যদের খুশি করতে গিয়ে। বাকি অর্ধেকটা হারায় অন্যদের কারনে তৈরী হওয়া দুঃচিন্তা ও উৎকণ্ঠায়। এই খেলা ছাড়ো যথেষ্ট খেলেছো তুমি। -জালালউদ্দিন মোহাম্মদ রুমী।

০৭। মেকি জ্ঞান অজ্ঞানতার চেয়েও বিপদজনক।- জর্জ বার্নাড শ ।

০৮। মানুষ নিজেদের ভুলগুলি যে নামে ডাকে তাই হলো অভিজ্ঞতা।- অস্কার ওয়াল্ড।

০৯। আমি কখনও এমন শুর্খ লোক দেখিনি যার কাছ থেকে আমার কিছু শেখার নেই।-   গ্যালিলিও গ্যালিলি।

১০। বড় বড় নামকরা স্কুলের বাচ্চারা বিদ্যার চাইতে অহংকার বেশি শিক্ষা করে। - আহম্মদ ছফা।


Post a Comment

0 Comments