তুরস্ক থেকে ৩শ কিলোমিটার রেঞ্জের মিসাইল কিনছে বাংলাদেশ
সেনাবাহিনী আলহামদুলিল্লাহ্ 💖💖💖💖
তুরস্ক থেকে ৩শ কিলোমিটার রেঞ্জের মিসাইল কিনছে বাংলাদেশ সেনাবাহিনী।প্রথমবারের মতো তুরস্কের তৈরি মিসাইল ক্রয় করছে বাংলাদেশ । টিআরজি ৩০০ নামের মিসাইল সিস্টেমটি আগামী জুনের ২১ তারিখে বাংলাদেশে সরবরাহ করা হবে বলে তুরস্কের ডিফেন্স মিনিস্ট্রির এক ট্ইুটারে বলা হয়েছে। তুর্কি রকেসটান কর্পোরেশন মিসাইল সিস্টেমটি বানিয়েছে। মিসাইলটি লম্বায় ৩০ ফুট ২ ইঞ্চি, ক্যালিবার ১২ ইঞ্চি।
টিআরজি ৩০০ মিসাইল সিস্টেমকে আরো উন্নত করে ৩০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম করে বাংলাদেশে পাঠানো হচ্ছে বলে তুরস্কের পক্ষ থেকে দাবি করা হয়েছে। ডিফেন্সিয়া ডট কম নামের একটি অনলাইন পোর্টালে দাবি করা হয়েছে, এই মিসাইল ক্রয় ছাড়াও ২০১৯ সালে বাংলাদেশ বিমানবাহিনী এফ-৭ নামের লেসার গাইড বোম্ব ক্রয় করেছে। এ ছাড়াও এটমাকা এন্টিশিপ মিশাইল ক্রয় করেছে করেছে বাংলাদেশ নৌবাহিনী। যে মিসাইল সিস্টেমটি ২০২০ সালে তুরস্কের নৌবাহিনীতে সংযুক্ত করা হয়েছে। এই এন্টিশিপ মিসাইলটি যেকোন ওয়েদারেই ব্যবহার করা যায়।

0 Comments