সেনাবাহিনীর মোবাইল চুরি, পরে কি হল দেখুন,


 আজ এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি হলাম,,,,


তূর্ণা এক্সপ্রেসে করে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় ভৈরব স্টেশন ছেড়ে যাওয়ার পথে হঠাৎ  আমার পাশের সীটের ভাইয়ের মোবাইল টেনে নিয়ে রানিং ট্রেন থেকে লাফিয়ে পালায় ছিনতাইকারী, সেই ভাই জুতা খুলে রিল্যাক্সে বসে ছিল, ওই অবস্থায় খালি পায়ে সেও (মোবাইল হারানো যাত্রী) রানিং ট্রেন থেকে ঝাপিয়ে চোরের পিছু নেয়,,,


আমরা ট্রেন থেকে দেখলাম সে চিল্লাতে চিল্লাতে তার পিছু নিয়েছে, আর ভাবছিলাম তারা যেহেতু গ্যাং নিয়ে থাকে হয়তো তার সাথে হাতাহাতি করতে পারে, তবে ছেলেটি যথেষ্ট সাহসী ছিল। 


এক পর্যায়ে তার কারোর সাথে যোগাযোগ করা যায় কিনা সেটা জানার জন্য কয়েকজন মিলে তার ব্যাগ চেক করে বুঝতে পারলাম সে একজন গর্বিত সৈনিক। 


ভাবছি নামার সময় তার জিনিসপত্র পুলিশ কিংবা স্টেশনে সোপর্দ করে যাব, কিন্তু সেটা ভাবতে ভাবতে  টঙ্গী স্টেশন ছেড়ে যাওয়ার আগেই খবর পেলাম সেই ছেলে নাকি ওই চোর কে ধরতে সক্ষম হয়েছে এবং তাকে নিয়ে স্টেশন মাস্টারের রুমে বসে আছে, সেখান থেকে খবর পাঠিয়েছে তার জিনিসপত্র ভালোভাবে রাখার জন্যে, কর্তৃপক্ষ সেগুলো নিজ দায়িত্বে রেখেছে। 


সাহস দেখে অবাক হয়েছি

ধন্যবাদ সাহসী সৈনিক 

স্যালুট বাংলাদেশ আর্মি ❤️❤️


#সংগৃহীতঃ  Bangladesh Railway Fans' Forum(BRFF) গ্রুপের Mozaffar Manik

Post a Comment

0 Comments